দপ্তর বদলে আট প্রতিমন্ত্রী, নতুন করে দায়িত্ব বণ্টন

দপ্তর বদলে আট প্রতিমন্ত্রী, নতুন করে দায়িত্ব বণ্টন

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

ফারজানা শারমীন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়। মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।