ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, অন্তত ১২টি দেশে এই সংঘাতের প্রভাব পড়েছে।
ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইরানে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার পর হতাহতের এই সংখ্যা বেড়েছে।
লেবানন ও ইসরায়েল
-
লেবানন: ৪০ জন নিহত, ২৪৬ জন আহত
-
ইসরায়েল: ১১ জন নিহত, শতাধিক আহত। বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরাক, কুয়েত ও উপসাগরীয় দেশসমূহ
-
ইরাক: ২ নিহত, ৫ আহত
-
কুয়েত: ৩ নিহত, ৩৫ আহত
-
বাহরাইন: ১ নিহত, ৪ আহত
-
কাতার: ১৬ আহত
-
সংযুক্ত আরব আমিরাত (ইউএই): ৩ নিহত, ৬৮ আহত
-
ওমান: ১ নিহত, ৫ আহত
-
জর্ডান: ৫ আহত
মার্কিন বাহিনী অঞ্চলজুড়ে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৬ সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
