ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাথে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সৌজন্য বৈঠক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বৈঠকের তথ্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেন।
প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।
বৈঠকটি দুই পক্ষের মধ্যে সৌজন্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও আলোচনা বিষয়ক ছিল।
