কৃষকদের তথ্য সংগ্রহের পর ৯ উপজেলায় বিতরণ হবে কৃষি কার্ড

কৃষকদের তথ্য সংগ্রহের পর ৯ উপজেলায় বিতরণ হবে কৃষি কার্ড

জাতীয়

দেশের আটটি বিভাগের নয়টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসসচিব জানান, প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর নির্বাচিত ৯টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হবে।

নির্বাচিত উপজেলা গুলো হলো: টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।

তিনি আরও জানান, প্রাক-পাইলট ও পাইলট পর্যায়ের কার্যক্রম শেষ হওয়ার পর আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকরা সহজে সরকারি সহায়তা, কৃষি বিনিয়োগ এবং অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন।