ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংঘাতের কারণে দুবাইয়ে কয়েকদিন আটকে থাকা শত শত আন্তর্জাতিক যাত্রী অবশেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। আয়ারল্যান্ড, বুলগেরিয়া ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ফ্লাইট অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগে বুকিং দেওয়া যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এর আগে, এমিরেটসের ফ্লাইট EK-163 বুধবার রাত ১১টায় আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ৩৬৮ জনের বেশি যাত্রী ছিলেন। এটি প্রায় পাঁচ দিনের মধ্যে দুবাই থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসেবে কার্যকর হয়।