‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

রাজনীতি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দিতে যাচ্ছে। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এই বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে তার দীর্ঘমেয়াদি আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদানের এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।

এ বছরের অদম্য নারী পুরস্কার পাঁচটি ক্যাটাগরিতে দেওয়া হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পুরস্কৃত হবেন নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা দেওয়া হবে।