আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়েছে সরকার। এ উপলক্ষে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকার ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদকে কেন্দ্র করে টানা ছুটির সুযোগ পাবেন চাকরিজীবীরা।
