থালাপতি বিজয় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন: স্ত্রী ও তৃষা কৃষ্ণান নিয়ে গুঞ্জন

থালাপতি বিজয় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন: স্ত্রী ও তৃষা কৃষ্ণান নিয়ে গুঞ্জন

বিনোদন

দক্ষিণী সিনেমার সুপরিচিত অভিনেতা থালাপতি বিজয়কে ঘিরে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের সময় ২৫০ কোটি রুপি দাবি করেছেন। এর মধ্যেই অনেকে বিজয়ের সম্পর্ক তৃষা কৃষ্ণানের সঙ্গে নিয়েও গুঞ্জন ছড়াচ্ছেন।

তামিল সিনেমার এই তারকা আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

এই পরিস্থিতিতে, শনিবার নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিজয় প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যেসব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। এসব বিষয় নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার ব্যক্তিগত জীবনের কারণে যখন অনুরাগীরা কষ্ট পান, সেটাই আমার খারাপ লাগে।”

সামাজিক মাধ্যমে বিজয়ের এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে সমালোচনা করেছেন, আবার অনেকে তার পাশে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন শ্বশুরবাড়িতে থাকার অধিকার নিশ্চিত করা হোক।

এরই মধ্যে, তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই চেন্নাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষা ম্যাচিং পোশাক পরে একসঙ্গে উপস্থিত হয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন।

এই ঘটনার পর থেকে অনুরাগীদের মধ্যে উৎসাহ ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া চলছে, যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।