ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেপ্তার দুইজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অচিরেই তারা দেশে পৌঁছাবেন।”
আইজিপি আরও বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার। কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবিরুদ্ধ কোনো কাজে জড়িত থাকে, তবে ছাড় দেওয়া হবে না।
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল মাসুদ করিম ও আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হওয়ার পর দেশে প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
