এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

জাতীয়

রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোম্পানিটি ৪১০ টাকা বৃদ্ধি করে ১২৩৫ টাকা করার আবেদন করেছে।

সংবাদে নিশ্চিত করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া, তিনি বলেন, “বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় এলপিজির দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। তাই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনায় ভিত্তি করে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।”

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকার প্রস্তাব করা হয়েছিল। সেই সময়ও ক্রসফিলিং, স্থানীয় পরিবহন খরচ ও অপারেশন চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

এবারের প্রস্তাবের অনুমোদন হলে সাধারণ ক্রেতাদের জন্য রাষ্ট্রীয় এলপি গ্যাসের দাম আরও বাড়বে।