আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

জাতীয়

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১০ মার্চ)। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর বাইরে দেশের আরও ১৪টি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী এলাকার কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এবং মিরপুর এলাকার অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি।

এ ছাড়া ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌরসভা এবং বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

খুলনা বিভাগের খালিশপুর থানার খুলনা সিটি করপোরেশন এলাকা, বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ইউনিয়ন, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়নও এ কর্মসূচির আওতায় রয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়ন, নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়ন, রংপুর বিভাগের ঠাকুরগাঁও সদর থানার রহমানপুর ইউনিয়ন এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জয়পুর ইউনিয়নেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।