আগামীকাল দেশে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

আগামীকাল দেশে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

জাতীয়

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের তাপমাত্রা দিনের বেলায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।