রাশিয়া যুক্তরাষ্ট্রের সেনা, জাহাজ বা বিমান কোথায় অবস্থান করছে—এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য ইরানকে শেয়ার করেনি। মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ আগে জানিয়েছিল, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও গতিবিধি সম্পর্কিত তথ্য দিচ্ছে। তবে উইটকফ জানান, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো তথ্য শেয়ার করেনি।
উইটকফ আরও বলেন, একই বার্তা তিনি ও জেরাড কুশনার রাশিয়ার কর্মকর্তা ইউরি উসাকভের সঙ্গে আলাদাভাবে কথা বলেও পেয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যদি এমন কিছু ঘটে, তবে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না।
