দেশের বাজারে স্বর্ণ-রূপার দাম বৃদ্ধি

দেশের বাজারে স্বর্ণ-রূপার দাম বৃদ্ধি

অর্থনীতি

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের চেয়ে ২ হাজার টাকার বেশি। নতুন দাম বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী:

  • ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা

রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এখন ৬ হাজার ৭০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।