ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে স্পেন। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত দেশটির সরকারি গেজেটে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেলআবিবে অবস্থিত স্প্যানিশ দূতাবাস পরিচালনা করবেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব অবস্থানে ছিল স্পেন। এর ফলে মাদ্রিদ ও তেলআবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।

গত বছর স্পেন ইসরায়েলে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ এবং পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেয় দেশটি।