ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের কণ্ঠভোটে ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন ছিল কায়সার কামালের। তিনি এই দায়িত্ব পালনের জন্য সম্মত হন। সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারের মাধ্যমে প্রস্তাব উত্থাপিত হয় এবং সংসদ সদস্য আশরাফউদ্দিনের সমর্থনে প্রস্তাব পাস হয়।
