জায়েদ খানের টক শোতে প্রথমবার একসঙ্গে হাজির সামিরা খান মাহি

জায়েদ খানের টক শোতে প্রথমবার একসঙ্গে হাজির সামিরা খান মাহি

বিনোদন

চিত্রনায়ক জায়েদ খান এর সঞ্চালনায় জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। এটি তাদের প্রথমবার একসঙ্গে কোনো অনুষ্ঠান বা শোতে উপস্থিত হওয়া।

নতুন পর্বের প্রধান আকর্ষণ হবে জায়েদ ও মাহির জমজমাট আড্ডা, গানের তালে বিশেষ পারফরম্যান্স এবং প্রথমবার একসঙ্গে মঞ্চে নাচ। এছাড়া তারা তাদের ব্যক্তিগত জীবনের অজানা গল্পও শেয়ার করবেন, যা দর্শকদের জন্য আরও বিনোদনের সুযোগ তৈরি করবে।

পর্বটি সম্প্রচার হবে আজ শুক্রবার রাত ৮টায় জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ঠিকানা’-এ। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সঞ্চালক হিসেবে জায়েদ খানের এই শো ইতিমধ্যেই দেশের এবং প্রবাসের দর্শকদের মধ্যে বড় জনপ্রিয়তা পেয়েছে।

এই পর্বে বিশেষ পারফরম্যান্স এবং চমকপ্রদ আড্ডা দর্শকদের জন্য বিনোদনের এক নতুন মাত্রা যোগ করবে।