সোনার দাম আরো কমল, ভরি কত?

সোনার দাম আরো কমল, ভরি কত?

অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, যা আগের দামের তুলনায় ২ হাজার ৬৮৩ টাকা কম।

শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত হলো:

  • ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৫০ হাজার ২৬৮ টাকা প্রতি ভরি

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা প্রতি ভরি

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা প্রতি ভরি