ঈদুল ফিতরে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: বিআরটিএর জরুরি নির্দেশনা

ঈদুল ফিতরে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: বিআরটিএর জরুরি নির্দেশনা

জাতীয়

ঈদুল ফিতরকে কেন্দ্র করে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১৭ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে এবং পরে ৩ দিন করে মোট ৬ দিন (১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত) মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন যেমন খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি এ নিয়মের বাইরে থাকবে।

বিআরটিএ জানিয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তার দু’পাশে পার্কিং করা যাবে না। এছাড়া চলাচল নিয়ন্ত্রণ ও জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

নাগরিকদের সুরক্ষা এবং যানজট কমানোর জন্য বিআরটিএ এই বিধিনিষেধ বাস্তবায়ন করছে।