র‌্যাবের নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ

র‌্যাবের নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ

জাতীয়

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান হাবীব পলাশ। তিনি বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর মাধ্যমে মো. আহসান হাবীব পলাশ র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং তিনি এ কে এম শহিদুর রহমান-এর স্থলাভিষিক্ত হলেন।