প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আলোচনায় আইএমএফ ঋণের কিস্তি, শর্ত এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।