কুমিল্লায় বাস-ট্রেন সং'ঘ'র্ষ, গেটম্যান হেলাল গ্রে'প্তা'র

কুমিল্লায় বাস-ট্রেন সং’ঘ’র্ষ, গেটম্যান হেলাল গ্রে’প্তা’র

বাংলাদেশ

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত গেটম্যান মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তিনি পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে অবস্থিত ই/৪৭ নম্বর রেলগেটের অস্থায়ী গেটম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সংস্থাটির কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্রিফিংয়ের মাধ্যমে বহুল আলোচিত এ দুর্ঘটনার গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে সহায়ক হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গেটম্যান হেলাল ও ওয়েম্যান মো. মেহেদীর দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি মো. মেহেদী হাসান (৩৩) এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।