সৌদি ঘাঁটিতে ইরানের হা'ম'লা, আ'হ'ত ১২ মার্কিন সেনা

সৌদি ঘাঁটিতে ইরানের হা’ম’লা, আ’হ’ত ১২ মার্কিন সেনা

আন্তর্জাতিক

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শুক্রবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, এই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন। এ সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক আবাসিক ভবন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। পশ্চিম তীরের হেবরনসহ কয়েকটি এলাকায় আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

অন্যদিকে, ইরানেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। পরমাণু স্থাপনার পর শুক্রবার তেহরানের খোন্দাব পানি গবেষণা কেন্দ্রে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।