সচিবালয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন তিনি, যা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে সচিবালয়ে পৌঁছালেও এদিন সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে যান। সেখানে হেঁটে হেঁটে একাধিক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরিদর্শন শেষে তিনি নিজ কার্যালয়ে ফিরে দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
