সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। সরকারের লক্ষ্য হলো একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করা, সেই লক্ষ্যে মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটারভাড়া হিসেবে দিতেন। এই চার্জ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
