যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের করদাতাদের প্রতি দায়িত্ব হলো নিশ্চিত করা যে, অভিবাসীরা অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ বা দেশের ওপর বোঝা হয়ে দাঁড়াবে না।
ডিপার্টমেন্টের মতে, যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্থগিতাদেশের মাধ্যমে যাচাই ও বাছাই প্রক্রিয়া পুনঃমূল্যায়ন করা হবে, যাতে আমেরিকানদের স্বার্থ অগ্রাধিকার পায়।
তবে পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।
তথ্য সূত্র : U.S. Embassy Dhaka
