কৃতি শ্যানন স্পষ্ট জানালেন, বিয়ের কোনও তাড়া নেই

কৃতি শ্যানন স্পষ্ট জানালেন, বিয়ের কোনও তাড়া নেই

বিনোদন

বলিউডে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে কৃতি শ্যাননের। তিনি নাকি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠও বটে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

তবে বিয়ের বিষয়ে কৃতি স্পষ্ট। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কবে বিয়ে করছি—এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে। যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব। এখনই কোনও পরিকল্পনা নেই।”

অর্থাৎ আপাতত বিয়ের বিষয়ে তাড়া নেই কৃতির। ক্যারিয়ার, নিজের লক্ষ্য এবং ব্যক্তিগত সময়—এগুলোই এখন তার প্রধান ফোকাস।

একই অনুষ্ঠানে কৃতি বলিউডে স্বজনপোষণ নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন। তিনি বলেন, শুধু ইন্ডাস্ট্রিতে নয়, সব জায়গাতেই এটি বিদ্যমান। স্টার কিডদের কারণে কিছু কাজ থেকেও বাদ পড়তে হয়েছে। তবে কৃতি বিশ্বাস করেন, পরিশ্রম ও ধৈর্য থাকলে সুযোগ একসময় আসবেই।