দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে হা'ম'লা'র অভিযোগ, ইরানকে দায়ী করছে কেপিসি

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে হা’ম’লা’র অভিযোগ, ইরানকে দায়ী করছে কেপিসি

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। এ ঘটনায় ইরানকে দায়ী করে একে ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। খবর আল-জাজিরার।

কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত কেপিসির বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামোতে ক্ষতি হয় এবং পরবর্তীতে আগুন ধরে যায়। ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ট্যাংকারটিতে থাকা ২৪ জন নাবিক সবাই নিরাপদে আছেন। জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে।