এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

জাতীয়

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জানানো হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টায় কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে।

প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।

গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।