ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে নাটকীয় ম্যাচে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া হার্জেগোভিনা। জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
ম্যাচের ১৫ মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় ইতালি। তবে ৪১ মিনিটে গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি। এরপর বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে।
নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানন্তে শট মিস করলে পিছিয়ে পড়ে দলটি। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে বসনিয়া হার্জেগোভিনা।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি। সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপে খেলেছিল চারবারের এই চ্যাম্পিয়ন দলটি।
