বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ঘোষণা করেছে, দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা প্রদানকারী দোকান ও কাঁচাবাজারের দোকান এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
সংগঠন আশা করছে, এই উদ্যোগ দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
