ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলার দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর

ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলার দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (৫ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা ইসরায়েলি জাহাজটি ‘আক্রমণের পরিকল্পনা’ করছিল।

কয়েক ঘণ্টা নজরদারির পর নৌভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা পরিচালনা করা হয় এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।