সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয়

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলী আদালতে দিলরুবা আক্তার নামের এক নারী মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাবেক স্পিকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে হত্যা করেন। নিহত মুসলিম উদ্দিন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন। পরে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।