আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে স'ন্ত্রা'স'বি'রো'ধী আইনের সংশোধনী অধ্যাদেশ সংসদে পাস

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে স’ন্ত্রা’স’বি’রো’ধী আইনের সংশোধনী অধ্যাদেশ সংসদে পাস

জাতীয়

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি ছাড়াও রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পেল সরকার। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।

নতুন সংশোধনী অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের কার্যক্রম অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাও অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনকে অর্থ, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা দিলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে সরকারের ক্ষমতা আরও জোরদার হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিন সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।