শুক্রবার (১০ এপ্রিল) তিনি দেশে ফেরেন। এর আগে যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের United States–এর জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ধরনের সফর দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
