ছাত্রদলকর্মী হ'ত্যা'চে'ষ্টা মা'ম'লা'য় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

ছাত্রদলকর্মী হ’ত্যা’চে’ষ্টা মা’ম’লা’য় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় আরও ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান এই চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্তদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের সঙ্গে যোগসাজশ করে সারাদেশে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমন করতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।