দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃ'ত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৭

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৭

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের সংক্রমণ ও উপসর্গ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা জোরদার করার পাশাপাশি জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়া হলে হামজনিত জটিলতা কমানো সম্ভব।