দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃ'ত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃ’ত্যু

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার (২০ মে) পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।