চীন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, হতে পারে ১৭ সমঝোতা স্মারক সই

চীন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, হতে পারে ১৭ সমঝোতা স্মারক সই

জাতীয়

চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ফোরামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুরে ফোরামে তার বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ১৭তম সামার দাভোস ফোরামের কর্মসূচি শেষ করে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী তিন দিনে চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পাশাপাশি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফরে বিভিন্ন খাতে অন্তত ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সফর চলাকালে চীন থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াও চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।