আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

জাতীয়

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের কাছ থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া হচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রেও সকাল থেকেই আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়।

পর্যটন ভিসার পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রমও আগের মতো চালু থাকবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য মূলত মেডিকেল ও জরুরি ভিসা চালু ছিল। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করছেন আবেদনকারীরা।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে ভিসা সেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্র থেকে জানা যাবে।