রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

বাংলাদেশ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকান ও একটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।