জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মাঝে তাদের উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
দুই তারকার অংশগ্রহণের খবর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে অভিনয়ের বাইরে রাফসানের নতুন এই পর্দা উপস্থিতি নিয়েও কৌতূহল রয়েছে দর্শকদের।
অসুস্থতার কারণে বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফিরেই দর্শকদের ভালো সাড়া পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই সাড়া ধরে রাখতে দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে প্রকাশ পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর ৮টি নতুন পর্ব। এগুলো ধারাবাহিকটির ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব।
বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলেও প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।
