২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

জাতীয়

আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিমদের জন্য একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

এদিকে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির অধীন ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। দেশের সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।

সরকারি চাকরিজীবীদের ছুটি কি? সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাতেহা-ই-ইয়াজদাহম কোনো সাধারণ ছুটি নয়। ফলে ২৩ সেপ্টেম্বর তাদের নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে ভোগ করতে পারবেন।

বেসরকারি প্রতিষ্ঠানে কী হবে? বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। ফলে ব্যাংক, বীমা, করপোরেট প্রতিষ্ঠানসহ বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।