হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

অর্থনীতি

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হজের নিবন্ধন ও প্রাক্-নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটির দিন হলেও হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে হজযাত্রীরা নির্ধারিত শাখায় গিয়ে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দিতে পারবেন।

এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।