কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অ’গ্নি’কা’ণ্ড, নি’হ’ত ৫

চট্টগ্রাম দেশ জুড়ে

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর রিসোর্টে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার বেশি সময় লাগে।

সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে রিসোর্টে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, রিসোর্টটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিস্তারিত এবং নিহতদের পরিচয় সম্পর্কে তদন্ত শেষে আরও তথ্য পাওয়া যেতে পারে।