নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, ৯০ লাখ টাকার মালামাল লুট

নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডা’কা’তি, ৯০ লাখ টাকার মালামাল লু’ট

দেশ জুড়ে বাংলাদেশ

নড়াইল পৌর শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ভোররাতে মুখোশধারী ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি ক্যামেরাসহ আনুমানিক ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী প্রকৌশলী মানিক বিশ্বাস ওই এলাকার মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকায় থাকলেও নড়াইলের বাড়িতে বসবাস করেন তার বড় ভাই সমর কুমার বিশ্বাস।

পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল। এ কারণে সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার রাখা ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ থেকে ৭ জন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে তারা লুটপাট চালায়।

ডাকাত দলটি বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।