বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বি'ক্ষো'ভ যান চলাচল বন্ধ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বি’ক্ষো’ভ যান চলাচল বন্ধ

ঢাকা দেশ জুড়ে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিক্ষোভের মধ্যে কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে আসেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।