জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্মারক প্রকাশ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে সেগুলো অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘরে বিক্রি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ডের মাধ্যমে দিবসটির স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
