গাজীপুরে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেফতার

গাজীপুরে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেফতার

ঢাকা দেশ জুড়ে

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গী এলাকা থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

তবে তানিয়া আক্তার তাপসীকে কোন মামলায় কিংবা কী অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।