সরকার ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এই প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির নেতৃত্বে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে।
নতুন কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে। এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও সদস্য হিসেবে থাকবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং যুগ্ম সচিবসহ তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ প্রদান করবে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে।
